১৪ এপ্রিল, ২০১৮

এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীব বিজ্ঞান নৈর্ব্যত্তিক -২.৪

Eqra Coaching     এপ্রিল ১৪, ২০১৮     No comments

এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীব বিজ্ঞান নৈর্ব্যত্তিক -২.৪
২য় অধ্যায় (জীব কোষ ও টিস্যু)
৪র্থ পর্ব (প্রশ্ন ১৫১-২০০)
 সর্বমোট প্রশ্ন সংখ্যা ৩৪৪ 

১ম পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন-

২য় পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন-

৩য় পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন-



এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীব বিজ্ঞান নৈর্ব্যত্তিক -২.৪
১৫১. মাতৃকা অনুপস্থিত কোন টিস্যুর?
ক) আবরণী টিস্যু
খ) যোজক টিস্যু
গ) পেশি টিস্যু
ঘ) স্নায়ু টিস্যু
সঠিক উত্তর: (গ)
১৫২. নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত রসকে কী বলে?
ক) এনজাইম
খ) পিত্তরস
গ) ইউরিন
ঘ) হরমোন
সঠিক উত্তর: (ঘ)
১৫৩. কুমড়া উদ্ভিদের কান্ডে কোন টিস্যু দৃঢ়তা প্রদান করে?
ক) প্যারেনকাইমা
খ) কোলেনকাইমা
গ) স্ক্লেরেনকাইমা
ঘ) ক্লোরেনকাইমা
সঠিক উত্তর: (খ)
১৫৪. ভাজক টিস্যুর অবস্থান-
i. মূলের শীর্ষে
ii. কান্ডের শীর্ষে
iii. পাতার শীর্ষে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৫. পরিণত অবস্থায় প্রাথমিক জাইলেমকে কী বলে?
ক) প্রোটোজাইলেম
খ) মেটাজাইলেম
গ) প্রাথমিক জাইলেম
ঘ) গৌণ জাইলেম
সঠিক উত্তর: (খ)
১৫৬. উদ্ভিদ কোষের কোষ গহ্বরের আকার কেমন হয়?
ক) ছোট
খ) সূক্ষ্ম
গ) বড়
ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (গ)
১৫৭. নিউরনের কোষদেহ-
i. বহৃভুজাকৃতি
ii. নিউক্লিয়াসযুক্ত
iii. নিউক্লিয়াসবিহীন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৮. মাইটোকন্ড্রিয়া কাজ করে-
i. শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণে
ii. শ্বসন কার্য সম্পাদনে
iii. প্রোটিন বিপাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৯. স্টাটিফাইড আবরণী টিস্যু কোথায় দেখা যায়?
ক) বৃক্কের বোম্যানস ক্যাপসুলে
খ) মেরুদন্ডী প্রাণিদের ত্বকে
গ) বৃক্কের সংগ্রাহক নালীকায়
ঘ) ট্রাকিয়ায়
সঠিক উত্তর: (খ)
১৬০. জাইলেম ফাইবারের কোষগুলো-
i. লম্বা ও সরু প্রান্ত বিশিষ্ট
ii. উদ্ভিদে যান্ত্রিক শক্তি যোগায়
iii. মৃত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬১. একটি কুমড়া কান্ড কীবাবে দৃঢ়তা লাভ করে?
ক) স্ক্লেরেনকাইমা টিস্যুর মাধ্যমে
খ) অ্যারেনকাইমা টিস্যুর মাধ্যমে
গ) কোলেনকাইমা টিস্যুর মাধ্যমে
ঘ) প্যারেনকাইমা টিস্যুর মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
১৬২. গঠনের ভিত্তিতে স্কেলেটাল কানেকটিভ টিস্যু কয় ধরনের?
ক) ২ ধরনের
খ) ৩ ধরনের
গ) ৪ ধরনের
ঘ) ৫ ধরনের
সঠিক উত্তর: (ক)
১৬৩. কোষের বিশ্রামাকালে কেন্দ্রিকায় সুন্ডলী পাকানো সূক্ষ্ম সুতার ন্যায় অংশকে কী বলে?
ক) ক্রমাটিন জালিকা
খ) নিউক্লিওলাস
গ) এন্ডোপ্লাজমিক জালিকা
ঘ) নিউক্লিয়ার মেমব্রেন
সঠিক উত্তর: (ক)
১৬৪. রোমীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে হযরত উসামন (রা) কী দান করেছিল?
ক) ১০০০ দিরহাম
খ) ৫০০০ দিরহাম
গ) ১০০০ উট
ঘ) ১০০ উট
সঠিক উত্তর: (গ)
১৬৫. অনৈচ্ছিক পেশিগুলোর আকৃতি কীরূপ?
ক) মাকু আকৃতির
খ) গোলাকৃতির
গ) লম্বাকৃতির
ঘ) ডিম্বাকৃতির
সঠিক উত্তর: (ক)
১৬৬. দেহ থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশনকে কী বলে?
ক) শ্বসন
খ) ব্যাপন
গ) প্রস্বেদন
ঘ) রেচন
সঠিক উত্তর: (ঘ)
১৬৭. ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ বন্ধ করে কোনটি?
ক) শ্বেত কণিকা
খ) লোহিত কণিকা
গ) অনুচক্রিকা
ঘ) লসিকা
সঠিক উত্তর: (গ)
১৬৮. অবস্থানভেদে মানবদেহে কত ধরনের অঙ্গ আছে?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
সঠিক উত্তর: (খ)
১৬৯. জীবদেহের গঠন ও কাজের একক কোনটি?
ক) কোষ
খ) টিস্যু
গ) নিউক্লিয়াস
ঘ) নিউক্লিওলাস
সঠিক উত্তর: (ক)
১৭০. সঞ্চিত খাদ্য শ্বসনের মাধ্যমে কোন রাসায়নিক প্রক্রিয়ায় শক্তিতে রূপান্তরিত হয়?
ক) জারণ
খ) বিজারণ
গ) প্রশমন
ঘ) প্রতিস্থাপন
সঠিক উত্তর: (ক)
১৭১. নগ্নবীজী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজে কোন টিস্যু দেখা যায়?
ক) ফাইবার
খ) জাইলেম
গ) স্ক্লেরাইড
ঘ) ফ্লোয়েম
সঠিক উত্তর: (গ)
১৭২. বিভিন্ন ধরনের ফ্ল্যাজেলা সৃষ্টিতে অংশ গ্রহণ করে কোনটি?
ক) রাইবোজোম
খ) সেন্ট্রোজোম
গ) নিউক্লিওলাস
ঘ) লাইসোজোম
সঠিক উত্তর: (খ)
১৭৩. কোন উদ্ভিদের সঙ্গীকোষ থাকে না?
ক) একবীজপত্রী উদ্ভিদ
খ) দ্বিবীজপত্রী উদ্ভিদ
গ) নগ্নবীজী উদ্ভিদ
ঘ) মধুপ্রদানকারী উদ্ভিদ
সঠিক উত্তর: (গ)
১৭৪. নিচের কোনটি রূপান্তরিত আবরণী টিস্যু?
ক) স্টাটিফাইড আবরণী টিস্যু
খ) কলামনার আবরণী টিস্যু
গ) কিউবয়ডাল আবরণী টিস্যু
ঘ) সিলিয়াযুক্ত আবরণী টিস্যু
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. হিমোগ্লোবিন থাকে রক্তের কোন উপাদানে?
ক) লোহিত কণিকায়
খ) লক্তরসে
গ) শ্বেতকণিকায়
ঘ) অনুচক্রিকায়
সঠিক উত্তর: (ক)
১৭৬. পানি ও খনিজ লবণ পরিবহন কোন কোষের প্রধান কাজ?
ক) ট্রাকিড
খ) ভেসেল
গ) সিভকোষ
ঘ) সঙ্গীকোষ
সঠিক উত্তর: (খ)
১৭৭. জীবদেহের ভৌত ভিত্তি কোনটি?
ক) সাইটোপ্লাজম
খ) মাইটোকন্ড্রিয়া
গ) প্রোটোপ্লাজম
ঘ) প্লাস্টিক
সঠিক উত্তর: (গ)
১৭৮. কোনটি দেহের আত্মরক্ষায় অংশ নেয়?
ক) লোহিত কণিকা
খ) শ্বেত কণিকা
গ) অনুচক্রিকা
ঘ) রক্তরস
সঠিক উত্তর: (খ)
১৭৯. আদর্শ নিউরনের অংশগুলো হলো-
i. অ্যাক্সন
ii. ডেনড্রাইট
iii. সারকোলেমা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮০. কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যু কত প্রকার?
ক) ১ প্রকার
খ) ২ প্রকার
গ) ৩ প্রকার
ঘ) ৪ প্রকার
সঠিক উত্তর: (গ)
১৮১. কোনটি বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থ সংশ্লেষণ ও জমা করে?
ক) লিউকোপ্লাস্ট
খ) ক্রোমপ্লাস্ট
গ) ক্লোরোপ্লাস্ট
ঘ) রাইবোসোম
সঠিক উত্তর: (খ)
১৮২. পেশি টিস্যুর বৈশিষ্ট্য-
i. মাতৃকা উপস্থিত
ii. কোষগুলো সরু, লম্বা ও তন্তময়
iii. কোষগুলো শাখান্বিত ও আড়াআড়ি দাগযুক্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৩. ট্রাকিড কোষ দেখা যায়-
i. ফার্নবর্গীয় উদ্ভিদের জাইলেমে
ii. নগ্নবীজী উদ্ভিদের জাইলেমে
iii. আবৃতবীজী উদ্ভিদের জাইলেমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৪. ক্রমোপ্লাস্ট থাকে-
i. রঙিন ফুল ও পাতায়
ii. পাতা ও মূলে
iii. গাজরের মূলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৫. উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা প্রধান কাজ হলো নিম্নোক্ত টিস্যুর-
i. প্যারেনকাইমা
ii. কোলেনকাইমা
iii. স্ক্লেরেনকাইমা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৬. কোনো জীবের ক্রমোজোম সংখ্যা ঐ জীবের জন্য কী পরিমাণে থাকে?
ক) কম
খ) বেশি
গ) যেকোনো সংখ্যক
ঘ) সুনির্দিষ্ট
সঠিক উত্তর: (ঘ)
১৮৭. কোন টিস্যু উদ্ভিদের সব অংশে বিদ্যমান?
ক) প্যারেনকাইমা
খ) কোলেনকাইমা
গ) স্ক্লেরেনকাইমা
ঘ) অ্যারেনকাইমা
সঠিক উত্তর: (ক)
১৮৮. স্থায়ী টিস্যু সৃষ্টি হয় কোন টিস্যু থেকে?
ক) সরল টিস্যু থেকে
খ) ভাজক টিস্যু থেকে
গ) জটিল টিস্যু থেকে
ঘ) ফ্লোয়েম টিস্যু থেকে
সঠিক উত্তর: (খ)
১৮৯. প্রকৃত উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য-
i. নিউক্লিয়াস আছে
ii. কোষপ্রাচীর সেলুলোজ ও কাইটিন দিয়ে গঠিত
iii. ফটোসিনথেটিক কোষে ক্লোরোপ্লাস্ট থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯০. ভ্রুণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচনশীল বিশেষ ধরনের টিস্যুকে কী বলে?
ক) আবরণী টিস্যু
খ) যোজক টিস্যু
গ) পেশি টিস্যু
ঘ) স্নায়ু টিস্যু
সঠিক উত্তর: (গ)
১৯১. প্যারেনকাইমা কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এদেরকে কী বলে?
ক) ক্লোরেনকাইমা
খ) অ্যারেনকাইমা
গ) কোলেনকাইমা
ঘ) স্ক্লেরেনকাইমা
সঠিক উত্তর: (ক)
১৯২. বিভাজনে অক্ষম টিস্যুগুলো কত প্রকার?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
সঠিক উত্তর: (খ)
১৯৩. পরিপাকতন্ত্রের প্রধান অংশ কয়টি?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
১৯৪. ভ্রূণ মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে কী বলে?
ক) জটিল টিস্যু
খ) পেশি টিস্যু
গ) আবরণী টিস্যু
ঘ) যোজক টিস্যু
সঠিক উত্তর: (খ)
১৯৫. স্নায়ু টিস্যুর গঠন ও কার্যগত একক কোনটি?
ক) নেফ্রন
খ) মেডুলা
গ) নিউরন
ঘ) অ্যাক্সন
সঠিক উত্তর: (গ)
১৯৬. লাইসোজোমকে কোষের ‘সুইসাইডাল স্কোয়াড’ বলার কারণ কোনটি?
ক) ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা
খ) অটোফ্যাগী প্রক্রিয়ায় সমগ্র কোষ ধ্বংস করা
গ) অনুকূল পরিবেশে বিষাক্ত পদার্থ নিঃসরণ করা
ঘ) রূপান্তরের সময় কোষকে বিগলিত করা
সঠিক উত্তর: (খ)
১৯৭. অস্থি হলো-
i. এক ধরনের যোজক টিস্যু
ii. দৃঢ়, ভঙ্গুর ও অনমনীয়
iii. শক্ত স্কেলিটাল টিস্যু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৮. সিন্ট্র্রেওল যে স্বচ্ছ দানবিহীন সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে তাকে কী বলে?
ক) সেন্ট্রোমিয়ার
খ) সেন্ট্রোজোম
গ) সেন্ট্রোস্ফিয়ার
ঘ) স্ট্রোমা
সঠিক উত্তর: (গ)
১৯৯. উদ্বিদকোষের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
ক) প্লাজমাপর্দা
খ) কোষপ্রাচীর
গ) সেন্ট্রিওল
ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
সঠিক উত্তর: (খ)
২০০. কোলেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য হলো-
i. কোষ প্রাচীর অসমভাবে পুরু
ii. কোষগুলো অধিক পুরু
iii. কোষগুলো লম্বাটে ও সজিব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

, , , , ,

0 comments :

পোষ্টের ধরন

আমাদের ফ্যান পেজ লাইক করুন

ইসলামিক রিসার্চ সমৃদ্ধ ফ্যান পেজ

বর্তমান পরিদর্শকের মোট সংখ্যা

Subscribe to Newsletter

We'll never share your Email address.
© 2018 Eqra Coaching. Eqra Designed by Eqra. Powered by Eqra.