স্বরচিত কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্বরচিত কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৮ নভেম্বর, ২০১৯

স্বরচিত কবিতা-অনুতাপ

Eqra Coaching     নভেম্বর ০৮, ২০১৯     No comments

২৭ নভেম্বর, ২০১৮

স্বরচিত কবিতা (আমি কে?)

Eqra Coaching     নভেম্বর ২৭, ২০১৮     No comments
আমি কে? 
                                       এস,আর লোটাস 
স্বরচিত কবিতা (আমি কে?)

 আমি আমি করিস সবাই, 
বল ত আমি কে? 
এই দুনিয়ার মাঝে বল ত, 
আমার কি আছে? 
আমিই নাকি অন্য কারো, 
আমার আছে কে, 
কত নামে ডাকে সবে, 
এই যে আমাকে। 
বাবা বলে, "আমার ছেলে" 
 মা ও বলে তাই, 
ভাইয়া এবং আপা বলে, 
এ যে আমার ভাই। 
বন্ধুরা সব বন্ধু বলে, 
বউ বলে যে স্বামী, 
ছেলে আবার বাবা বলে, 
ভাবছি কে আমি? 
আমিই নাকি কারো ছেলে, 
আমার ছেলে কে? 
অভিনয় সব করছি রোজ'ই 
আমার কি আছে? 
এসেছিনু এই ভবেতে, 
একা শুন্য হাতে, 
যাবার বেলায় 
একাই যাব, 
কেউ যাবে না সাথে। 
তবে কেন আমার আমার, 
বলছি বোকার মত, 
আমার বলে কিছুই ত নাই,
 সবি হবে গত। 
আমার এটা, আমার ওটা, 
সবি মিছা ছল, 
সবার মাঝেই আছি আমি, 
আমিই কে তা বল? 
মামা, কাকা, খালু, 
জ্যাঠা ডাকে আমাকে, 
কত জনকে জিগায় বলি, 
বলত আমি কে?

১৫ এপ্রিল, ২০১৮

স্বরচিত কবিতা (আহবান-০২)

Eqra Coaching     এপ্রিল ১৫, ২০১৮     No comments

স্বরচিত কবিতা (আহবান-০২)


আহবান-২
এস,আর লোটাস

পায়ে তোর ময়লা কত বল?
এখুনি গোসল দিবি চল।
সাত সকালে ছুড়লি কথা, দিলি ব্যথা,
কারে দিলি হাঁক?
পায়ে তোর ময়লা কত দ্যাখ?
তোর ছোড়া ঐ তীরের তরে, মূর্ছে পড়ে, 
নোনা জলের ঢেউ-
অরে দে গোসল করায় কেউ।
কোনবা ডোবায়, কারবা নৃপায়,
দিলি হিচকা টান-
অরে কেউ গোসল করায় আন।
শিকলমুক্ত কথার মাঝে, আজে-বাজে,
করিস কেন ছল?
পায়ে তোর ময়লা কত বল?
এখুনি গোসল দিবি চল।
পাছেলোকের মতন করে, যতন ঘিরে,
কারে বিধঁস বাঁধ-
ভেঙে দে সবধরনের বাঁধ।
করে নে গোসলেরই সাধ।
গোঁধুলীর ঐ ঈষাণ বেলায়, মানবতার অবহেলায়,
বাঁচবি কিরে বল?
এখুনি গোসল দিবি চল।

২৪ মার্চ, ২০১৮

স্বরচিত কবিতা (আহবান)

Eqra Coaching     মার্চ ২৪, ২০১৮     No comments
স্বরচিত কবিতা (আহবান)


আহবান
                           এস,আর লোটাস

অরে অ পথভ্রষ্ট ক্রন্দিল যুবা,
চলো অগ্রে পিছু গুড়ে,
করো মানব হয়ে,
মানবের সেবা।
তুমি ক্রন্দিবে কেন?
তুমি কাঁদিলে কাঁদিবে বিশ্ব,
নিঃস্ব হবে সবি ফের,
তুমি ত দিশারী যতীকের।
তুমি ত ধারক, বাহক, আহবায়ক,
পতাকাধারী রণে,
তুমি ত বাদ্য নিজেই, বাদক নও,
বাজবে ঝনো ক্ষণে।
তুমি নও দিশেহারা, হন্ন-পথিক,
তুমি যে পথিকে
র' ই পথ,
জাত-জাতি সমেদ মানববাহী,
টানারী যুবা রথ।
তুমি ত কাণ্ডারি রণতরী,
আপন ভ্যেপু বাজাও ক্ষণেক,
সবে খুজবে তোমায়,
দীপ্তক, আড়মোড়া, জনেক


২০ মার্চ, ২০১৮

স্বরচিত কবিতা (আসল ধর্ম)

Eqra Coaching     মার্চ ২০, ২০১৮     No comments

স্বরচিত কবিতা (আসল ধর্ম)

আসল ধর্ম
এস, আর লোটাস

 (ক)
ধুর শালা তুই হিন্দু মানুষ,
ধুর শালা তুই যা না,
আজকে থেকে মোদের সাথে,
মিশতে দিলাম মানা।
ধুর শালা তুই খৃষ্টান জাতি,
ধুর শালা তুই ভাগ,
মিশবি না আর এই সমাজে,
তোর সমাজেই থাক।
ধুর শালা তুই বৌদ্ধভিক্ষু,
ধুর শালা পথ ছাড়,
চলবি না তুই আমার সাথে,
মিশবি না তুই আর।
ধুর শালা তুই মুসলমান জাত,
ধুর শালা তুই পালা,
থাকবি না তুই মোদের মাঝে,
ভিন্ন হোক তোর চলা।
                 (খ)
শিখলি কোথা এমন দীক্ষা, 
আছে কি তোর ধর্মে?
মানব ধর্মই সবচেয়ে বড়,
ধর্ম ত তোর কর্মে।
কিসের হিন্দু, কে মূসলমান?
বৌদ্ধ-খৃষ্ট কেবা,
সোনার মানুষ হইতে গেলে,
কর মানুষের সেবা।
ভজলে মানুষ হইবি মানুষ,
মানুষটা হ আগে,
ভজলে মানব মিলবে খোদা,
মুক্তি মিলবে ভাগে।
ধর্ম-বর্ণের বেদ ভেদাভেদ,
আমার তোদের গড়া,
সাদাকালোর তফাৎকারী,
এই আমি আর তোরা।
বেদ ভেদাভেদ ধুলোয় ছুড়ে,
ঠিক করে নে কর্ম,
সত্য, হক আর মানব সেবা,
এটাই আসল ধর্ম।

২৪ ফেব্রুয়ারি, ২০১৮

স্বরচিত কবিতা (জীবনের কাঠগড়ায়)

Eqra Coaching     ফেব্রুয়ারি ২৪, ২০১৮     2 comments

জীবনের কাঠগড়ায়,
                                                              এস, আর লোটাস

স্বরচিত কবিতা (জীবনের কাঠগড়ায়)


জীবনের কাঠগড়ায় নিজেকে দাঁড় করালাম আজ,
দেখি হাজারো ফাঁসির রায় আমার জন্য,
ক'টাতেই বা আপিল করা যেত নিজেকে নির্দোষ করতে,
হত কি আর লঘু শাস্তি আমার? হতেম ধন্য।
আজ নিজেই বিচারপতি, নিজের বিচারক নিজেই,
তবু কেন পারছি না বাঁচাতে মোরে? 

রায়ের পাতায় কারচুপি করে কিংবা মিথ্যা স্বাক্ষী জুটিয়ে,
বাঁচাতে কি আর পারব না আমারে?
চড়মভাবে ফেঁসে গেছি আজ এ কাঠে গড়া কেবিনে,
বাদী-বিবাদী নেই শুধু রায় প্রণয়নকারী আমি,
নিজের মনকে পক্ষের উকিল করে বিবেককে করেছি জাজ,
কেউ নেই পাশে যারা ছিল মোর মঙ্গলকামী।
পক্ষের উকিল'ই আজ দোষগুলোকে উম্মোচিত করে,
বলে, "তুই দোষী, ফাঁস থেকে নিস্তার নেই তোর"-
সে কি আর সাধারণ ফাঁস? আমৃত কারাবাস,
চারিদিকে বিভৎস জানোয়ার সে কি ঘোর।
নিজেকে বাঁচানোর পথরুদ্ধ, নেই আত্নশুদ্ধির পথ,
শুধু প্রার্থনা জপি, ফিরে যাই, ফিরে যাই,
সূযোগ পেলে শুধরিয়ে নিতাম পুনঃবারে,
তা নেই আর, সামনে শুধু বিপথের বিপদ।

২৫ জানুয়ারি, ২০১৮

স্বরচিত কবিতা (আমার ছোট বোন)

Eqra Coaching     জানুয়ারি ২৫, ২০১৮     No comments




আমার ছোট বোন
এস,আর লোটাস

আয়রে তোরা দেখবি যদি,
আমার ছোট বোন,
হঠাৎ পাওয়া বোনটি আমার,
জানি না কখন?
শুনবি তোরা? আমার বোনের,
গুণের যত কথা,
বলব না তা বললে তোদের,
মনে পাবি ব্যথা।
শুনবি তোরা? বোনের কথা,
নামটা তাহার কি?
বলব না ত আমি তোদের,
খুজে দ্যাখ দেখি।
কি হল ভাই যাচ্ছো কেন?
বলছো কেন চলি-
দাঁড়াও না ভাই বোনের যত,
গূণের কথা বলি।
হাটে যখন বোনটি আমার,
যেন ময়ূর পাখি,
রূপে-গূণে সেরা বোনটি,
পটল-চেড়া আঁখি।
কথাগুলি দারুন মিষ্টি,
লম্বা দেহ-খান,
কৃষ্ণ বরন লম্বা চুলে,
জুড়িয়ে যাবে প্রাণ।
শুনবি তোরা? বোনের কথা,
বলত সে কেমন?
হঠাৎ পাওয়া সে যে আমার,
বিরাট বড় মন।
লিখব কি আর গুনের কথা,
গুনের নাইকো শেষ,
তোদের কাছে যেমনি হোক সে,
আমার কাছে বেশ।
বোনটি আমার রাগ করে না,
মান করে না কভু,
রাগিয়ে যদি দেয় তাকে কেউ,
রাগ করে না তবু।
বুঝলে এবার? বোনটি আমার,
কত বড় মন?
কল্পনাতে ভাবছি সবি,
পাবো কি তেমন?
এই ত হলো রঙতুলিতে,
বোনের ছবি আঁকা,
দোয়া মাঙো তোমরা সবে,
পাই যেন তার দেখা।

পোষ্টের ধরন

আমাদের ফ্যান পেজ লাইক করুন

ইসলামিক রিসার্চ সমৃদ্ধ ফ্যান পেজ

বর্তমান পরিদর্শকের মোট সংখ্যা

Subscribe to Newsletter

We'll never share your Email address.
© 2018 Eqra Coaching. Eqra Designed by Eqra. Powered by Eqra.