Class VI লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Class VI লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২২ ফেব্রুয়ারি, ২০২০

Using Rules for Prepositions- (Preposition-এর ব্যবহার)

Eqra Coaching     ফেব্রুয়ারি ২২, ২০২০     No comments
 
https://eqra1998tp.blogspot.com/
Pre শব্দের অর্থ পূর্বে এবং Position শব্দের অর্থ অবস্থান। যে Word Noun বা Pronoun-এর পূর্বে বসে সেই Noun বা Pronoun-এর সঙ্গে বাক্যের অন্যান্য Word-এর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে।
 যেমন : There is a cow in the field. এখানে in Preposition এবং তা Cow এবং field-এর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে।

  গঠন ও কার্যকারিতা ভেদে Preposition-এর শ্রেণি বিন্যাস

  1. Simple Preposition : এ কটি Word দ্বারা গঠিত Prepositionই হলো Simple Preposition যেমন : In, On, by, at, with, ইত্যাদি।

  2. Double Preposition: দুটি Simple Preposition যুক্ত হয়ে Double Preposition-এর মতো ব্যবহৃত হয়। যেমন : Within (with+in), into (in+to)

  3. Compound Preposition : Noun, adjective বা adverb-এর পূর্বে Simple Preposition যুক্ত হয়ে যে Preposition গঠিত হয় তাকে Compound Preposition বলে। এখানে On এর স্থানে a এবং by এর স্থানে b বা be হয়। যেমন : about (on+by+out), below (by+low)

  4. Phrase Preposition : দুই বা ততোধিক Preposition (বাWord) একত্রে Phrase Preposition গঠন করে। যেমন : In front of, In order to , In lieu of ইত্যাদি।

  5. Participle Preposition : Participle of verb (Present or past) কখনো কখনো Preposition-এর মতো ব্যবহৃত হয়। যেমন : I saw the people walking past him.

  6. Disguised Preposition : অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় on, at, of, Preposition-এর পরিবর্তে a বা o ব্যবহৃত হয়। এরূপ a বা o কে Disguised Preposition বলে।

  7. Special Preposition : Than ও but মূলত Conjunction হলেও কখনো আবার Preposition রূপে ব্যবহৃত হয়। তখন তাদের Special Preposition বলে। যেমন : Iam older than her.

  8. Verbal Preposition : এই জাতীয় Preposition Verb-এর পূর্বে যুক্ত হয়ে নতুন Verb গঠন করে। যেমন : Overlook (Over+look), Withdraw (with+draw).


  At এর ব্যবহার
  ১।অবস্থান বুঝাইতে নাম উল্লেখিত ছোট স্থানের আগে যেমনঃ গ্রাম, এলাকা, মহল্লা ও ছোট শহরের আগে at বসে।যেমনঃ at Baratengra, at Chashara
 ২। সময় বুঝাইতে at বসে। যেমনঃ I go to bed at 10 o’ clock.
 ৩।অবস্থা বুঝাইতে at বসে। যেমনঃ The country is at war now.
 ৪।হার / গতি বুঝাইতে at বসে। যেমনঃ Iffat was driving the car at 100 kilometers per hour.
 ৫।দায়িত্ব বুঝাইতে at বসে। যেমনঃ You must repair it at your own cost.
 ৬।দূরত্ব বুঝাইতে at বসে। যেমনঃ Barguna is at 50 kilometers from here.
 ৭।বয়স বুঝাইতে at বসে। যেমনঃ He lost his father at 10.
 ৮।দিক বুঝাইতে at বসে। যেমনঃ He pointed the gun at him.

 নিম্নের শব্দ গুলোর পর at বসে।
 arrive, astonished, annoyed, envy, fire, knock, shame, smile, laugh, surprised, louch, wonder, alarm, jeer.

  To এর ব্যবহার
  ১।কোন স্থানে আসা এবং যাওয়া বুঝালে ঐ স্থানের আগে to বসে।যেমনঃ i. He goes to school everyday. ii. He came to Bangladesh in 1971.
 বিঃদ্রঃ আসা এবং যাওয়া বুঝালেও home, abroad, here, there এর আগে to বসে না।
 ব্যতিক্রমঃ From here to there.
 ২।বাক্যে V+তে / র = to+V1. যেমনঃ i. He told me to read a book. ii.I have nothing to give you.
 ৩।ব্যক্তির কাছে বুঝালে তার আগে to বসে।যেমনঃ He came to me.
 ৪।অনুসারে বুঝাতে to বসে।যেমনঃ The food is to me test.
 ৫।সীমানার বাইরে বুঝাতে to বসে।যেমনঃ Japan is to the east of our country.
 ৬।পর্যন্ত বুঝাতে to বসে।যেমনঃ They fought to the last.
 ৭।পরিমান / হার বুঝাতে to বসে।যেমনঃ There are 2.54 c.m. to an inch.
 নিম্নের শব্দ গুলোর পর to বসে।
 incline, harmful, beneficial, injurious, according, accustomed, add, admit, adjacent, affectionate, attend, bar, cling, belong, close, commit, common, known, confined, congenial, contrary, dedicate, devote, expose, exceptional, yeld, grateful, hostile, indebted, introduced, irrelevant, liable, loyal,object, prefer, preferable, senior,junior, superior,talk, inferior, prone, refer, reply, speak, lead, eager,willing. 

    In এর ব্যবহার
  ১।কোন বিষয় বা ভাষায় বুঝালে তার আগে in বসে। যেমনঃ in English, in Accounting, in Arabic.
 ২।বড় স্থান বুঝাতে in বসে। যেমনঃ We live in Dhaka.
 ৩।সময়ের ক্ষেত্রে ( মাস / বছর / ঋতুর নাম ) বুঝাতে in বসে। যেমনঃ We get freedom in December in 1971.
 ৪।ক্ষেত্র বুঝাতে in বসে। যেমনঃ I am unable to help you in this regard.
 ৫।অবস্থা বুঝাতে in বসে। যেমনঃ He is in a good health.
 ৬।বিবেচনা বুঝাতে in বসে। যেমনঃ You have to do it in your own interest.
 ৭।পেশার ক্ষেত্র বুঝাতে in বসে। যেমনঃ He has been in politics.
 ৮।মাধ্যম বুঝাতে in বসে। যেমনঃ You have to pay the bill in cash.
 ৯।অনুপাতের ক্ষেত্র বুঝাতে in বসে। যেমনঃ In England, one in three enters higher education.

 নিম্নের শব্দ গুলোর পর in বসে।
 expert, excel, indulge, succeed, believe, assist, interested, consist (নিহিত অর্থে), lie, encourage, grory, persist, rich, trade.

  For এর ব্যবহার
  ১।সময়ের আগে ধরে / যাবৎ / ব্যাপিয়া বুঝাইতে for বসে। যেমনঃ It has been raining for two hours.
 ২।জন্য বুঝাইতে for বসে। যেমনঃ What can I do for you?
 ৩।সাহায্য অর্থে বুঝাইতে for বসে। যেমনঃ Would you please do it for me?
 ৪।কারন বুঝাইতে for বসে। যেমনঃ Rajshahi is famous for its mangoes.
 ৫।সমর্থন বুঝাইতে for বসে। যেমনঃ Are you for the proposal?
 ৬।মূল্য বুঝাইতে for বসে। যেমনঃI bought this pen for 20 taka.
 ৭।বিনিময় বুঝাইতে for বসে। যেমনঃ You will get a coupon for every 100 taka you pay.

 নিম্নের শব্দ গুলোর পর for বসে।
 compensate, ask, affection, appetite, bound, care, desire, long, fit, search, seek, thirst, zeal, zest.

  From এর ব্যবহার
  ১। কারো নিকট হইতে অথবা কোন স্থান হইতে বুঝাইলে from বসে। যেমনঃ 
 আমার নিকট হইতে = from me.
 ঢাকা থেকে = From Dhaka.
 i. The man come from abroad. ii. Don’t get down from a running bus.
 নিম্নের শব্দ গুলোর পর from বসে।
 refrain, resist, obstrain, prohibited, protect, prevent, preserve, aloof, deferent, suffer.

  Of এর ব্যবহার
  ১।সম্পর্ক বুঝাতে of বসে। যেমনঃ I know nothing of it.
 ২।অধিকার / মালিকানা বুঝাতে of বসে। যেমনঃ It is the house of Mr. Khan.
 ৩।উৎপন্ন / উদ্ভুত অর্থ বুঝাতে of বসে। যেমনঃ He comes of a respectable family.
 ৪।উপকরণ বুঝাতে of বসে। যেমনঃ The house is made of stone.
 ৫।কারন বুঝাতে of বসে। যেমনঃ The young boy of cholera.

  নিম্নের শব্দ গুলোর পর of বসে।
 fond, sure, conscious, aware, inform, proud, boast, capable, deprieve, devoid, accused, charged, advantage, dull, afraid, approve, bereft, cause, consist(গঠিত অর্থে), cure, in the habit, in favour, envious, fear, full, ignorant, get rid, jealous, shortage.

  On এর ব্যবহার
  ১।নদীর তীরে বুঝাতে on বসে। যেমনঃ Dhaka is on the Buriganga.
 ২।কোন কিছুর উপরে সংলগ্ন বুঝাতে on বসে। যেমনঃ The book is on the table.
 ৩।Floor এর সংখ্যা বুঝাতে on বসে। যেমনঃ The office is on the 4th floor.
 ৪।সীমানার উপর বুঝাতে on বসে। যেমনঃ The Buriganga is on the south of Dhaka.
 ৫।বার / তারিখের পূর্বে এবং দিবসের আগে বুঝাতে on বসে। যেমনঃ He will come back on Sunday on the 5th May.
 ৬।সম্বন্ধে বুঝাতে on বসে। যেমনঃ He wrote an essay on the cow.
 ৭।নির্ভরতা বুঝাতে on বসে। যেমনঃ We live on rice.
 ৮।অনুসারে বুঝাতে on বসে। যেমনঃ He has taken leave on medical advice.
 ৯।সময়ের বর্ণনা বুঝাতে on বসে। যেমনঃ The river looks beautiful on a moonlit night. 

 নিম্নের শব্দ গুলোর পর on বসে।
 congratulate, comment, pride, rely, bestowed, insist, determined, depend, impose, reflect, take pity.

  By এর ব্যবহার
  ১।কোন উপায় বা পদ্বতির মাধ্যমে বুঝাইতে তার আগে by বসে। যেমনঃ By hard labour.
 ২।পাশে বুঝাতে by বসে। যেমনঃ He sat by me.
 ৩। মাধ্যম বুঝাতে by বসে। যেমনঃ Nipu achieved success by determination.
 ৪।পথ অর্থে বুঝাতে by বসে। যেমনঃ I shall travel by road.
 ৫।শপথ নেয়া বুঝাতে by বসে। যেমনঃ I swear by almighty Allah.
 ৬।Passive Form-এ by বসে। যেমনঃ The work was done by me.
 ৭পরিমাপ বুঝাতে by বসে। যেমনঃ The room is 12 feet by 10 feet.
 ৮সময়(সুনির্দিষ্ট) বুঝাতে by বসে। যেমনঃ He will come back by 5 pm.
 ৯।হার বুঝাতে by বসে। যেমনঃ They are improving day by day.
 ১০।কারো সম্পর্কে জানতে অর্থ বুঝাতে by বসে। যেমনঃ He is an American by birth.
 ১১।যানবাহনে ভ্রমণ বুঝাতে by বসে। যেমনঃ We went to Khulna by bus.
 নিম্নের শব্দ গুলোর পর by বসে।
 accompanied, affected, judge.

  With এর ব্যবহার
  ১।সাথে বুঝাতে with বসে। যেমনঃ He came with me.
 ২।দ্বারা / দিয়া বুঝাতে with বসে। যেমনঃ I killed the snake with a stick,
 ৩।কারন with বসে। যেমনঃ The shadow lengthened with the approach of the sun.
 নিম্নের শব্দ গুলোর পর with বসে।
 burden, cope, keep, up, keep pace, acquitted, angry, annoy, beset, blessed, covered, compare(ব্যক্তির সাথে হলে with কিন্তু জিনিসের সাথে হলে to), content, familiar, invest, popular, reward.

   Off-এর ব্যবহার
  ১: নির্দিষ্ট স্থান থেকে দূরে কিংবা সময়ের ব্যবধান বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: (a) I called him but he ran off. (b) Summer is not far off now.
 ২: কোনো কিছু দূরীভূত হয়েছে বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: (a) Take your shoes off. (b) He has had his beard shaved off.
 ৩: বন্ধ কিংবা বাতিল বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: The ceremony is off.
               The switch of the fan has been made off.
 ৪: কর্ম থেকে দূরে বা ছুটি বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: (a) She is off today. (b) I have got three days off next week.

  Into এর ব্যবহার
  ১।গতিশীলতা বুঝাতে into বসে। যেমনঃ The teacher entered into the class room.
 ২।অবস্থার পরিবর্তন বুঝাতে into বসে। যেমনঃ Water is changed into snow.
 ৩।সংঘর্ষ বুঝাতে into বসে। যেমনঃ The truck crashed into a parked car.
 ৪।সংখ্যায় ভাগ হওয়া বুঝাতে into বসে। যেমনঃ They were divided into three groups.
 ৫।নির্দেশ বুঝাতে into বসে। যেমনঃ Speak clearly into the microphone.

  Above এর ব্যবহার
  ১।উপরে বুঝাতে above বসে। যেমনঃ The water came above our knees.
 ২।অবস্থান বুঝাতে above বসে। যেমনঃ The sun is above our head now.
 ৩।পরিমাণে বুঝাতে above বসে। যেমনঃ Present temperature is above average.
 ৪।এতটাই সৎ / ভালো বুঝাতে above বসে। যেমনঃ Hemani is above suspicion.
 ৫।অতিমাত্রা বুঝাতে above বসে। যেমনঃ I couldn’t hear him above the noise of the traffic.

  About এর ব্যবহার
  ১।সম্পর্কে / বিষয়ে বুঝাতে about বসে। যেমনঃ I knew something about it.
 ২।চারদিকে বুঝাতে about বসে। যেমনঃ The runners were running about the circle.
 ৩।উপলক্ষ বুঝাতে about বসে। যেমনঃ He came here about the marriage ceremony.
 ৪।প্রায় / কাছাকাছি বুঝাতে about বসে। যেমনঃ He has lost about 1 lac taka.

  After এর ব্যবহার
  ১।পরে বুঝাতে after বসে। যেমনঃ He came after me.
 ২।অসংখ্যবার বুঝাতে after বসে। যেমনঃ I’ve told him time after not to do that.
 ৩।পিছনে পিছনে বুঝাতে after বসে। যেমনঃ They run after the thief.
 ৪।ব্যাপক সময় বুঝাতে after বসে। যেমনঃ He returned home after a month.
 ৫।ঠিক পরবর্তী কোন কিছু বুঝাতে after বসে। যেমনঃ Issa is the tallest after Mimi.
 ৬।মোটের উপর বুঝাতে after বসে। যেমনঃ After all, he is a good boy.
 ৭।বিপরিত ঘটনা বুঝাতে after বসে। যেমনঃ The house is pleasantly cool after the extreme heat outside.

  Before এর ব্যবহার
  ১।পূর্বে বুঝাতে before বসে। যেমনঃ He came before lunch.
 ২।সম্মুখে / সামনে বুঝাতে before বসে। যেমনঃ He stood before me.
 ৩।তূলনামূলক ভাবে আগে / বিশেষ গুরুত্ব বুঝাতে before বসে। যেমনঃ He puts his work before everything.

  Among এর ব্যবহার
  ১। কিছুর মধ্যে( চারদিক বেষ্টিত ) বুঝাতে among বসে। যেমনঃ There is a house among the trees.
 ২।দু’য়ের অধিকের মধ্যে বুঝাতে among বসে। যেমনঃ Divided the mangoes among the three boys.

  Within এর ব্যবহার
  ১।সময়ের মধ্যে বুঝাতে within বসে। যেমনঃ He will come back within a month.
 ২।সামর্থ্যের মধ্যে বুঝাতে within বসে। যেমনঃ We should live within our means.

  Over এর ব্যবহার
  ১।উপর বুঝাতে over বসে। যেমনঃ There is a bridge over the river.
 ২।পারাপার বুঝাতে over বসে। যেমনঃ They run over the glass.
 ৩। সমগ্র / সারা অর্থ বুঝাতে over বসে। যেমনঃ They have traveled over the world.
 ৪।বিপরিত পাশ বুঝাতে over বসে। যেমনঃ They live over the road.
 ৫।অধিক বুঝাতে over বসে। যেমনঃ He was in America for over a month.
 ৬।উপরস্থ কর্মকর্তা বুঝাতে over বসে। যেমনঃ He has a director over him.
 ৭।মাধ্যম বুঝাতে over বসে। যেমনঃ He talked over telephone.

  Under এর ব্যবহার
  ১।নিচে বুঝাতে under বসে। যেমনঃ The ball is under the table.
 ২।ছোট / কম পরিমান / বয়স বুঝাতে under বসে। যেমনঃ i. He is under 20. ii. He earns under 5000.
 ৩।অধীনে আর্থ বুঝাতে under বসে। যেমনঃ The building is under construction.
 ৪।অবস্থা বুঝাতে under বসে। যেমনঃ He is under sentence to death.

  Between এর ব্যবহার
  ১।দুইয়ের মধ্যে বুঝাতে between ব্যবহৃত হয়। যেমনঃ i. He stood between his two brothers. ii.Divide the mango between two sisters.

  Without এর ব্যবহার
  ১।ছাড়া অর্থ বুঝাতে without ব্যবহৃত হয়। যেমনঃ i. He found the place without difficulty. ii.We can’t live without water.

  Beyond এর ব্যবহার
  ১।পিছনে / অপরদিক অর্থ বুঝাতে beyond বসে। যেমনঃ The road continues beyond the villages up into the hills.
 ২।সময়ের পরে বুঝাতে beyond বসে। যেমনঃ It won’t go on beyond midnight.
 ৩।সাধ্যের বাইরে বুঝাতে beyond বসে। যেমনঃ The car was beyond repair.

  Since এর ব্যবহার
  ১।‘হইতে’ অর্থে poinr of time এর পূর্বে since বসে। যেমনঃ since 1971, since Sunday, since June. 

  Beside এর ব্যবহার
  ১।পাশে বুঝাতে by এর মত beside বসে। যেমনঃ beside me, beside the man, beside you.
  Through এর ব্যবহার
  ১।ভিতর / মধ্য দিয়ে বুঝাতে Through বসে। যেমনঃ through the forest, through struggle.

  Across এর ব্যবহার
  ১।আড়াআড়ি ভাবে / অপর পার্শ্বে বুঝাতে across বসে। যেমনঃ i. Go across the street, ii. My house is just across the road.

  Off এর ব্যবহার
  ১।দূরে / বিচ্ছিন্ন অর্থে off বসে। যেমনঃ i. Be off from here, ii. Swithch the fan off.

  Below এর ব্যবহার
  ১।নিম্নে বর্নিত, নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা কম,পর্যায়ের নিচে বুঝাতে across বসে। যেমনঃ i. My particulars are given below. ii. Rahim has got below 80% marks. iii. He lives below middle class status.

  Down এর ব্যবহার
  ১।উপর থেকে নিচের দিকে বুঝাইতে down বসে। যেমনঃ The boy has fallen down from the roof

  Up এর ব্যবহার
  ১। নিচ থেকে উপরের দিকে বুঝাইতে up বসে। যেমনঃ i. Go up the hill. ii. Climb up the tree.

  Besides এর ব্যবহার

  ১।এছাড়াও বুঝাইতে besides বসে। যেমনঃ I have another pen besides this.

২৩ নভেম্বর, ২০১৯

Right Form of Verb (ক্রিয়ার সঠিক ব্যবহার)

Eqra Coaching     নভেম্বর ২৩, ২০১৯     No comments


Right Form of Verb (ক্রিয়ার সঠিক ব্যবহার)
Right Form of Verb (ক্রিয়ার সঠিক ব্যবহার)
  1. Subject যদি 3rd person singular number হয় এবং verb যদি present indefinite tense এ থাকে তাহলে verb এর শেষে s বা es যোগ করতে হয়।
      Incorrect: The boy (play) football.
      Correct: The boy plays football.

  1.  Universal truth (চিরন্তন সত্য), habitual fact (অভ্যাসগত কর্ম) বুঝালে present indefinite tense হয়। 
Incorrect: The sun rise in the East.
Correct: The sun rises in the East.

  1.  কোন সময়ের উল্লেখ থাকে না এমন sentense এ যদি always, regularly, sometimes, often, generally, daily, everybody, occationall, usually, normally ইত্যাদি থাকে present indefinite tense হয়।
Incorrect: He always disturb the class.
Correct: He always disturbs the class.

  1.  Be verb বিহীন বাক্যকে negativeবা interrogative করতে হলে tense ও  subject আনুসারে do, does বা did ব্যবহার করতে হয়।
 Incorrect: The girl not sing a song.
Correct: The girl does not sing a song.
   
  1.  Interrogative Sentence-এ যদি what, when, where, who, which, whose, why, how থাকে তাহলে subject এর পূর্বে  tense ও person আনুযয়ী to be verb যোগ করতে হয়।  to be verb না থাকলে these ও  person আনুযয়ী do/does বা did বসে।
Incorrect: What you do now?
Correct: What are you doing now?

  1. বর্তমানে চলছে এমন কোন কাজ বুঝাতে verb এর present indefinite Tense হয়। এক্ষেএে বর্তমান সময়ের(now, at that monent ইত্যাদি) উল্লেখ থাকে।  
 Incorrect: He sing a song now.
Correct: He is singing a song now.

  1. কোন Sentence-এ যদি has, have/had থাকে তাহলে verb এর past participle হয়।
 Incorrect: He has do the work.
Correct: He has done the work.

  1. Just, just now, already, yet, ever,lately, recently থাকলে present perfect tense হয়।
Incorrect: I see him recently.
Correct: I have seen him recently.

  1. অতী্ত নির্দেশক শব্দ বা যেমন (yesterday, ago, long, since, last, night ইত্যাদি) থাকলে verb এর past tense হয়।
Incorrect: I come home yesterday.
Correct: I came home yesterday.

  1. No sooner had……. than, scarcely had when, hardly had before থাকলে প্রথম ব্র্যাকেটর verb কে past participle করতে হয় এবং দ্বিতীয় ব্র্যাকেটের verb কে past form করতে হয়।
Incorrect: No sooner had he see the police than hfe run away.
Correct: No sooner had he seen the police then he ran away.

  1. Since এর ১ম অংশ past indefinite/ present perfect tense হলে পরের অংশ past indefinite tense হয়।
Incorrect: It is many years since i come to Dhaka.
 Correct: It is many years since i came to Dhaka.

  1. Since এর ১ম অংশ past indefinite হলে পরের অংশ past perfect করতে হয়।
Incorrect: It was many years since they first meet.
Correct: It was many years since they had first met.

  1. Before এর ১ম অংশ past perfect tense হলে এর পরের অংশ past indefinite tense হয়। এবং after এর ১ম অংশ past indefinite tense হলে এর পরের অংশ past perfect tense হয়।
 Incorrect: The patient die before the doctor came.
Correct: The patient had died before the doctor came.
Incorrect: The patient died after the doctor come.
Correct: The patient died after the doctor had come.

  1. যদি কোন simple sentence এ দুটি verb থাকে তাহলে পরের verb এর সাথে ing যোগ করতে হয় অথবা verb টির পূর্বে to বসে। উল্লেখ্য উদ্দেশ্য বুঝালে verb এর আগে to বসে।
Incorrect: I saw him go.
Correct: I saw him going.

  1. Had better, had rather, would better, would rather, let, must, need, dare ইত্যাদির পর প্রদত্ত verb এর present form হয় এবং প্রদত্ত verb এর পূর্বে to থাকলে to উঠে যায়।
 Incorrect: You had better to go home.
Correct: You had better go home.
Incorrect: I will not let you to enter the classroom.
Correct: I will not let you enter the classroom.

  1. Sentence এর শুরুতে would that থাকলে subject এর পরে could বসে এবং প্রদত্ত verb এর present form বসে।
Incorrect: Would that i go to college.
Correct: Would that I could go to college.

  1. To be এবং having এর পর মূল verb এর past participle হয়।
Incorrect: He ran away having take the money.
Correct: He ran away having taken the money.

  1. প্রদত্ত verb এর পূর্বে mind, worth, without, past, cannot help, could not help, with a view to, look forward to, would you mind, get usd to এবং preposition থাকলে verb এর সাথে ing যোগ করতে হয়।
 Incorrect: I went to the library with a view to read there.
Correct: I went to the library with a view to reading there.
Incorrect: He never thought of go to cinema.
Correct: He never thought of going to cinema.

  1. It is high time, it is time, wish, fance ইত্যাদি থাকলে মূল verb এর past form হয়।
Incorrect: It is high time he change his bad habits.
Correct: It is high time he changed his bad habits.
Incorrect: I wish I sing a song.
Correct: I wish I sang a song.

  1. As though, as if, wish থাকলে to be verb এর জায়গায় were বসে।
Incorrect: He talks as if he to be leader.
Correct: He talks as if he were leader.

  1. As though/as if এর ১ম অংশ present indefinite tense হলে পরের অংশ past indefinite tense হয়। আবার ১ম অংশ past indefinite tense হলে পরের অংশ past perfect tense হয়।
Incorrect: He speaks as though he know everything.
Correct: He speaks as though he knew everything.
Incorrect: She proceeded as though I not speak.
Correct: She proceeded as though I had not spoken.

  1. Every, each, one of ইত্যাদি থাকলে প্রদত্ত verb এর singular হয়।
Incorrect: Everybody love flowers.
Correct: Everybody loves flowers.

  1. Can, could, may, might, shall, should, will, would ইত্যাদি auxiliary verb থাকলে মূল verb টি present form হবে।
Incorrect: You may came tomorrow.
Correct: You may come tomorrow.

  1. Am, is, are, was, were ইত্যাদি to be verb- এর পর passive voice এর ক্ষেএে main verb-এর past participle হয়।
Incorrect: The book was steal.
Correct: The book was stolen.

  1. If + Present Indefinite Tense + Future Indefinite Tense
If clause টি যদি Present Indefinite Tenseহয় তাহলে অপর clause টি Future Indefinite Tense হবে।
Incorrect: If he works hard, he shine in life.
Correct: If he works hard, he will shine in life.

  1. If + Past Indefinite + Past Conditional (Subject + would /might/could + মূল verb এর present form).
Incorrect: If he came, I go.
Correct: If he came, I would go.
Incorrect: I would help him if he want.
Correct: I would help him if he wanted.

  1. If clause টি Past Perfect Tense-এ থাকলে পরের অংশটির (Principal Clause) subject এর পরে might have/ would have/ could have বসে এবং verb টির past participle হয়।
Incorrect: If i had seen him, I tell him the matter.
Correct: If i had seen him, I might have told the matter.

  1. Had + Subject + Past participle দ্বারা কোন sentence শুরু হলে অপর টি perfect conditional হয়।
Incorrect: Had i been a king, I help the poor.
Correct: Had i been a king, I would help the poor.

  1. দুটি clause এর মধ্যে যেটিতে If + Subject + were থাকে অপরটি (principal clause) subject এর পরে might/would/could বসে। এবং main verb এর present form হয়।
Incorrect: If I were a bird, I fly.
Correct: If i were a bird, I would fly.

  1. কোন কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলতেছে বুঝালে verb এর Present perfect continious tense হয়।
Incorrect: I read for three hours.
Correct: I have been reading for three hours.

  1. Have, has, had, got, get, cause, make ইত্যাদি verb গুলি যখন কোন sentence এর মধ্যে Causative verb এর কাজ করে তখন main verb টি past participle হয়।
Incorrect: I got the work do by him.
Correct: I got the work done by him.

  1. Lest যুক্ত sentence এ lest এর পরে যে subject থাকে তার পরে should/ might বসে।
Incorrect: He ran fast lest he miss the train.
Correct: He ran fast lest he should miss the train.

  1. While এর ঠিক পরেই যে verb থাকে তার সাথে ing যুক্ত করতে হয়। কিন্তু while এর পরে subject থাকলে while এর অংশটি Past Continuous Tense হয়।  
Incorrect: While walk in the garden, snake bit him.
Correct: While walking in the garden, a snake bit him.
Incorrect: While he was walk in the garden, a snake bit him.
Correct: While he was walking in the garden, a snake bit him.

  1. কোন sentence এর verb তার subject এর number এবং অনুযায়ী ব্যবহৃত হয়। Subject singular হলে verb singular হয় এবং subject plural হলে verb plural হয়।
Incorrect: The color of his eyes be blue.
Correct: The color of his eyes is blue.

  1. একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বুঝালে subject দেখতে plural হলেও verb singular হয়।
Incorrect: Fifty miles be a long way.
Correct: Fifty miles is a long way.

  1. কোন sentence যদি there দ্বারা শুরু হয় এবং তার পর যদি singular number থাকে তাহলে there এর পরে singular verb বসে। এবং plural number থাকলে there এর পর plural verb বসে।
Incorrect: There be a high school in our village.
Correct: There is a high school in our village.

২২ নভেম্বর, ২০১৯

Transformation of Sentences (Affirmative to Negative)

Eqra Coaching     নভেম্বর ২২, ২০১৯     No comments

Transformation of Sentences (Affirmative to Negative)

Transformation of Sentences (Affirmative to Negative)Rule 1:
Only বা alone এর পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে None but বসে। আর কোন পরিবর্তন হয়না।
Affirmative: Only he can play good cricket.
Negative: None but he can play good cricket.
Affirmative: Only the science students can apply for the post.
Negative: None but the science students can apply for the post.
Affirmative: Only they can do the work.
Negative: None but they can do the work.
Note: বস্তুর ক্ষেত্রে only এর পরিবর্তে nothing but বসে। তবে বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে only এর পরিবর্তে not more than বসে।
Affirmative: He is only four.
Negative: He is not more than four.
Affirmative: They have only two cars.
Negative: They have not more than two cars.
Rule 2:
Affirmative sentence এ must থাকলে negative করার সময় must এর পরিবর্তে can not but/ can not help বসে। তবে can not help এর পরে যে verb থাকে তার সাথে ing যুক্ত করতে হয়।
Affirmative: You must yield to your fate.
Negative: You can not but yield to your fate.
Affirmative: We must obey our parents.
Negative: We can not but obey our parents.
Affirmative: You must care them.
Negative: You can not help caring them.
Rule 3:
Every কে Negative করতে হলে Every এর পরিবর্তে There is no বসে + every এর পরের শব্দটি বসে + but + প্রদত্ত sentence এর বাকী অংশ।
Affirmative: Everyone hates a terrorist.
Negative: There is no one but hates a terrorist.
Affirmative: Everybody fears a lion.
Negative: There is no body but hates a liar.
Rule 4:
As soon as যুক্ত sentence কে Negative করতে হলে-
As soon as এর জায়গায় no sooner had বসবে + প্রদত্ত Sentence এর কর্তা বসে + সে Sentence এর মূল verb এর past participle form বসে + সে sentence বাকী অংশ বসে + than + দ্বিতীয় বাক্য বসে।
Affirmative: As soon as he he saw the tiger, he ran away.
Negative: No sooner had he seen the Tiger than he ran away.
Affirmative: No sooner had the boy saw the police, he ran away.
Negative: As soon as the boy seen the police than he ran away.
Rule 5:
Affirmative sentence কে Negative করার সময় উক্ত sentence এর Affirmative শব্দটির Negative রূপ বসাতে হয়। এবং উক্ত Negative এর পূর্বে not বসাতে হয়। বাকী সব থিক থাকে।
Affirmative: He is a good man.
Negative: He is not a bad man.
Affirmative: Rakib is an honest boy.
Negative: Rakib is not a dishonest boy.
Affirmative: This was an extra-ordinary ship.
Negative: This was not an ordinary ship.
Rule 6:
Always যুক্ত Affirmative sentence কে Negative করতে হলে Always এর পরিবর্তে never বসে। Affirmative শব্দটির Negative রূপ বসাতে হয়।
Affirmative: He was always punctual.
Negative: He was never late.
Affirmative: I always tell truth.
Negative: I never tell lie.
Rule 7:
Superlative degree যুক্ত Affirmative sentence কে Negative করতে হলে –
No other + superlative এর পরের অংশ + verb + as + superlative degree এর positive form + as + প্রদত্ত sentence এর subject.
Affirmative: He is the best batsman in the team.
Negative: No other batsman in the team is as good as him.
Affirmative: You are the best boy in the class.
Negative: No other boy in the class is as good as you.
Rule 8:
Than any other/than all other যুক্ত comparative degree কে Negative করতে হলে –
No other + any other/all other এর পরের অংশ বসে + প্রদত্ত verb + so/as বসে + comparative degree এর positive form + as + প্রদত্ত sentence এর subject.
Affirmative: He is better than any other boy in the class.
Negative: No other boy in the class is as good as him.
Affirmative: Dhaka is bigger than all other cities in Bangladesh.
Negative: No other city in Bangladesh is as big as Dhaka.
Rule 9:
Than যুক্ত comparative degree কে Negative করতে হলে –
Than এর শেষের অংশ প্রথমে বসে + verb (tense ও person অনুযায়ী) + not + so/as + comparative degree এর positive form + as + প্রদত্ত sentence এর subject.
Affirmative: He is stronger than you.
Negative: You are not as/so strong as him.
Affirmative: I am taller than you.
Negative: You are not as tall as me.
Rule 10:
As....as যুক্ত positive degree কে Negative করতে হলে –
প্রথম as এর পরিবর্তে not less শেষ as এর পরিবর্তে than বসে।
Affirmative: Robi and Rahat were as strong as Rakib.
Negative: Robi and Rahat were not less strong than Rakib.
Affirmative: He is as good as you.
Negative: He is not less good than you.
Rule 11:
Less...than যুক্ত sentence কে Negative করতে হলে –
Less এর জায়গায় not as বসবে এবং than এর জায়গায় as বসবে।
Affirmative: He is less ugly than you said.
Negative: He is not as ugly as you said.
Affirmative: You are less good than he said.
Negative: You are not as good as he said.
Rule 12:
Too.....to যুক্ত sentence কে Negative করতে হলে –
Too এর জায়গায় so বসে + Too এর পরের adjective/adverb বসে + that বসে + পনুরায় subject বসে। + tense অনুযায়ী can not/could not + প্রদত্ত to এর পরের অংশ বসে।

Affirmative: He is too weak to walk.
Negative: He is so weak that he can not walk.
Affirmative: The sum was too difficult for me to work out.
Negative: The sum was so difficult for me that I could not work out. 

পোষ্টের ধরন

আমাদের ফ্যান পেজ লাইক করুন

ইসলামিক রিসার্চ সমৃদ্ধ ফ্যান পেজ

বর্তমান পরিদর্শকের মোট সংখ্যা

Subscribe to Newsletter

We'll never share your Email address.
© 2018 Eqra Coaching. Eqra Designed by Eqra. Powered by Eqra.